রিয়াদের জায়গায় ডাক পেয়ে রোমাঞ্চ-চাপ অনুভব করছে রাব্বিকে
<![CDATA[
ফর্ম বিবেচনায় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলি রাব্বি। যে কারণে একই সঙ্গে রোমাঞ্চ ও চাপ দুটোই ভর করছে তার ওপর।
চাপ অনুভব করলেও টিমের প্রয়োজন অনুযায়ী খেলতে চান রাব্বি। এ সম্পর্কে গণমাধ্যমে তিনি বলেন, ‘ম্যানেজমেন্ট যে রোলে চাইবে, সেভাবেই খেলতে চাই। দলের কনসালটেন্ট শ্রীরামের সঙ্গে কথা হয়েছে। রিয়াদ ভাই এর রোলে তাকে মিডলর্ডারে দেখা যাবে। এরকম একজন সিনিয়র ক্রিকেটারের সাবস্টিটউট হওয়াটা প্রেসারের। চেষ্টা থাকবে সেটা ওভারকাম করার।’
আরও পড়ুন: আইসিসি থেকে বড় সুখবর পেলেন সাকিব
শ্রীরাম পারফরম্যান্সের চেয়ে নজর দিচ্ছেন ম্যাচ ইমপ্যাক্টে। সেই বিষয়টাও মাথায় আছে রাব্বির। এ সম্পর্কে তিনি বলেন, ‘পাওয়ার হিটিংটা মানসিক ব্যপার। সামর্থ্য কম বেশি সবারই আছে। মাঠে দল যেভাবে চাইবে সেভাবে এক্সিকিউশন করাটাই মুখ্য।’
রাব্বির এটা হবে প্রথম বিশ্বকাপ জার্নি। তার মতো প্রথম বার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও এবাদত হোসেনও। এদের মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছেন শান্ত। ২০১৯ সালে অভিষেকের পর এখন পর্যন্ত তিনি খেলেছেন ৯টি ম্যাচ। ৯ ম্যাচে ১০৪.২২ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৪৮ রান। অন্যদিকে হাসান মাহমুদ তিনটি, ইয়াসির আলি ও এবাদত একটি করে টি-টোয়েন্টি খেলেছেন। হাসান ও এবাদত; দুজনেই শিকার করেছেন তিনটি করে উইকেট।
আরও পড়ুন: যে কারণে বাদ পড়লেন মাহমুদউল্লাহ
নতুনদের কেতন উড়ানোর সময়ে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ছাড়াও আরও বাদ পড়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয়। সম্প্রতি বেশ কয়েকটি সিরিজ ও সবশেষ এশিয়া কাপের দলে থাকলেও তেমন আস্থার প্রতিদান দিতে পারেননি এ ওপেনার। চমক হিসেবে দলে জায়গা করে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ধারাবাহিকভাবে ব্যর্থ এ ক্রিকেটারের ওপর আবারও আস্থা রাখল বোর্ড।
]]>




