বাংলাদেশ

রিয়ালের মান বাঁচলেও রক্ত ঝড়লো রুডিগারের

<![CDATA[

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হারতে হারতে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। সমতাসূচক গোলটি যিনি করেছেন, সেই রুডিগারকে শেষ মুহূর্তে মাঠ ছাড়তে হয়েছে রক্তাক্ত শরীর নিয়ে। আরেক ম্যাচে সেল্টিকের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আরবি লাইপজিগ।

প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ কয়েকটি সুযোগ তৈরি করলেও শাখতার দোনেৎস্ক অন টার্গেটে কোনো শটই নিতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়া মাত্রই লিড নিয়ে নেয় ইউক্রেনের ক্লাবটি। কর্নার থেকে ভেসে আসা বলে মাথা ছুঁয়ে লক্ষ্যভেদ করেন ওলেকজান্দার জুবকভ, অ্যাসিস্টদাতা মাইখাইলিচেনঙ্কো।

আরও পড়ুন: বাদ পড়ার শঙ্কায় য়্যুভেন্তাস, হোঁচট ম্যানসিটির

৬৪ মিনিটের মাথায় ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল শাখতার, সেই সুযোগ ব্যর্থতার পর্যবসিত হয় জুবকভের ভুলে। এরপর শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে হেডে ম্যাচে সমতা আনেন টনি রুডিগার। বল যতক্ষণে জালে প্রবেশ করে, ততক্ষণে শাখতারের গোলরক্ষকের মাথার সঙ্গে সংঘর্ষের ফলে রক্তও ঝড়ে জার্মান ডিফেন্ডারের শরীর থেকে।

একই গ্রুপের আরেক ম্যাচে সেল্টিকের বিপক্ষে ১-০ গোলে জিতেছে। লাইপজিগের জয়ে একমাত্র গোলটি করেছেন টিমো ভার্নার। তার গোলে সহায়তা করেন আন্দ্রে সিলভা। লাইপজিগের পরের গোলটি আসে এমিল ফোর্সবার্গের কাছ থেকে।

আরও পড়ুন: অ্যাতলেটিকোতে স্থায়ী হলেন গ্রিজম্যান

ড্র করা রিয়াল মাদ্রিদ ১০ পয়েন্ট নিয়ে ‘এফ” গ্রুপের টেবিল টপার। দুইয়ে থাকা লাইপজিগের পয়েন্ট ৬। শাখতার ৫ পয়েন্ট নিয়ে তিনে ও সেল্টিক ১ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!