বাংলাদেশ

রোনালদোকে নিয়েও হার এড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড

<![CDATA[

অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোও ঠেকাতে পারলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের হার। স্বাগতিক অ্যাস্টন ভিলার বিপক্ষে রেড ডেভিলরা হেরেছে ৩-১ গোলে। আরেক ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে আর্সেনালের জয় ১-০ গোলে।

রোনালদোর কাঁধে আর্মব্যান্ড দিয়ে এদিন ৪-২-৩-১ ফর্মেশনে দলকে মাঠে নামান এরিক টেন হ্যাগ। সাত মিনিটের মাথায় প্রথম গোল হজম করে ম্যানইউ। ১১ মিনিটের সময় লক্ষ্যভেদ করেন লুকাস ডিগনে। এরপর আরও একটি গোল দেয় তারা। ম্যানচেস্টার ইউনাইটেড একমাত্র গোলটি পায় অ্যাস্টন ভিলার ভুলে। এ হারের ফলে ১৩ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে অবস্থান করছে ম্যানইউ। ১৩ ম্যাচে অ্যাস্টর ভিলার পয়েন্ট ১৫।

আরও পড়ুন: জিরোনার বিপক্ষে হোঁচট, রিয়ালকে চোখ রাঙাচ্ছে বার্সা

এদিকে, রীতিমতো উড়ছে আর্সেনাল। মৌসুমটা দারুণ কাটছে মিকেল আর্তেতার আর্সেনালের। কয়েকজন নতুন প্লেয়ার পেয়ে তারা রীতিমতো উড়ছে। স্টামফোর্ড ব্রিজে আর্সেনালের জয় ১-০ গোলে। চেলসির ভঙ্গুর রক্ষণভাগের সুযোগ নিয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন গ্যাব্রিয়েল মাগালহাস, তাতে সহায়তা করেছেন ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা। গোলের সুযোগ পেয়েছিলেন সাকা ও মার্টিন ওডেগার্ডও। কিন্তু পরিকল্পনা ঠিকটাক কাজে লাগাতে পারেননি তারা।

আরও পড়ুন: মেসি-নেইমার-এমবাপ্পে ম্যাজিকে জয় পিএসজির

আর্সেনালের এ জয় চাপ বাড়াতে পারে চেলসি কোচ গ্রাহাম পটারের ওপর। কেননা আগের তিন ম্যাচেও জয়ের দেখা পাননি তিনি। ব্রেন্টফোর্ড, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র শেষে ব্রাইটনের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল চেলসি। লিগে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের সপ্তম স্থানে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!