খেলা

রোনালদোর সঙ্গে আর কোন্ কোন্ বিদেশি খেলোয়াড় খেলছেন

<![CDATA[

সবাইকে চমকে দিয়ে গত মাসে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মোটা অঙ্কের বেতনে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছেন সাবেক রিয়াল, ম্যানইউ এবং য়্যুভেন্তাস ফুটবলার। আল নাসরে রোনালদোর সঙ্গে আরও বেশকিছু বিদেশি খেলোয়াড় খেলছেন। এক নজরে দেখে নেয়া যাক কোন্ কোন্ বিদেশি খেলোয়াড় আল নাসরে রোনালদোর সতীর্থ।

আল নাসরে যোগ দেয়ার পর এরইমধ্যে ক্লাবটির হয়ে অভিষেক হয়ে গেছে রোনালদোর। তার সতীর্থ হিসেবে রয়েছেন ব্রাজিলের দুই ফুটবলার তালিস্কা ও লুইজ গুসতাভো। ব্রাজিল ছাড়াও আল নাসরে রোনালদোর সতীর্থ হিসেবে রয়েছেন আর্জেন্টিনার দুই ফুটবলার। চলতি মৌসুমে আর্জেন্টাইন গোলরক্ষক অগাস্টিন রসিকে দলে ভিড়িয়েছে আল নাসর। এছাড়াও আর্জেন্টাইন মিডফিল্ডার পিটে মার্টিনেজও রয়েছেন আল নাসরে।

আরও পড়ুন: শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে পিকে? 

এদিকে, আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও কলম্বিয়ার গোলরক্ষক ওসপিনা, স্পেনের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজ, গ্যাবনের উইঙ্গার জালোলিদ্দিন মাশারিপভ এবং আইভরি কোস্টের ঘিসলাইন কোনান রয়েছেন রোনালদোর সতীর্থ হিসেবে।

সৌদি আরবের লিগের নিয়ম অনুযায়ী এক ক্লাবে ৮ জনের বেশি বিদেশি ফুটবলার থাকতে পারবেন না। তাই যখন রোনালদো আল নাসরে যোগ দেন, তখনই ক্লাবটিতে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা ৮ ছাড়িয়ে যায়। তাই বাধ্য হয়ে দলের সেরা স্ট্রাইকার ভিনসেন্ট আবুবাকারকে ছেড়ে দিতে হয় তাদের।

এদিকে, ৩৪ জনের পূর্ণাঙ্গ স্কোয়াডে সৌদি আরবের খেলোয়াড় রয়েছেন ২৬ জন। তাদের মধ্যে দুইজন ফুটবলার এমন রয়েছেন যারা কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর ম্যাচে সৌদি আরবের দলে ছিলেন। সৌদির ক্লাব আল নাসরে রোনালদোর কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন কাতার বিশ্বকাপে সৌদি আরবের হয়ে খেলা সুলতান আল-ঘান্নাম এবং আবদুলেলাহ আল আমরি।

আরও পড়ুন: ফুটবল যুদ্ধের নয়া নাম সৌদি আরব 
 

আল নাসরের হয়ে রোনালদোর অভিষেক হলেও আলো ছড়াতে পারেননি রোনালদো। তবে তার অভিষেক ম্যাচে জয় পেয়েছে তার দল। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লাল কার্ড দেখায় নতুন ক্লাবের হয়ে রোনালদোর অভিষেক হতে কিছুটা দেরি হয়েছে।          

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!