রোহিঙ্গাদের ‘অস্ত্র দেয়ার’ হুমকি নুরের সহযোগী তারেকের
<![CDATA[
সরকারের মন্ত্রী-এমপিসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের নেতা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে। তার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে। এর মধ্যেই এবার নুরের শীর্ষ সহযোগী তারেক রহমানের রোহিঙ্গাদের ‘অস্ত্র দেয়ার’ হুমকিমূলক বক্তব্য সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
ভিডিওতে তারেককে বলতে শোনা যায়, ‘আমরা তাদের প্রশিক্ষণ দেব এবং অস্ত্র দেব।’
নুরের সহযোগী তারেকের হুমকি সংবলিত ভিডিওটি প্রকাশের কয়েকদিন পরই রোহিঙ্গা ক্যাম্পে দুটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা মানুষকে আরও কৌতূহলী করে তুলেছে যে, তারেকের ওই হুমকি কোনো প্ররোচনা কিনা। অনেকে এ বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: কলরেকর্ড ফাঁস /ইসরাইলি গোয়েন্দার সঙ্গে ছবি তোলার কথা স্বীকার নুরের
সম্প্রতি ক্যাম্পের ভেতরে রোহিঙ্গা সম্প্রদায়ের দুই নেতাকে হত্যা করা হয়।
সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি নামে এক ব্যক্তির সঙ্গে গোপন বৈঠক করার জন্য সম্প্রতি নুরের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের অভিযোগের পর তারেক রহমান সম্প্রতি তার নেতা নুরের পক্ষে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন।
রোববার (৮ জানুয়ারি) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখার নেতাদের দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, ‘দুবাইয়ে অস্বীকৃত ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে নুর বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
আরও পড়ুন: বিদেশে গিয়ে গুজব ছড়াচ্ছেন নুর!
এর আগে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করে সমালোচিত হন নুরের শীর্ষ সহযোগী তারেক রহমান।
]]>




