বিনোদন

রোহিঙ্গাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

<![CDATA[

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হুসনে মুবারক বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন টেকনাফ থানা ওসি মো. হাফিজুর রহমান।

টেকনাফ থানা ওসি আরও জানান, বুধবার (৫ অক্টোবর) দুপুরে ২৪ জনকে এজাহার ভুক্ত সহ ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করা হয়েছে।

মামলার প্রধান আসামি হলেন- টেকনাফ সাবরাংয়ের কাটাবনিয়ার হাসান আলীর ছেলে শহিদ উল্লাহ। মামলায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত আটক ৬ জনকে গ্রেফতার করা রয়েছে।

গ্রেফতার ছয় জন হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. রশিদ, একই ক্যাম্পের বাসিন্দা মো. শরীফ, কক্সবাজারের মহেশখালী কুতুবজুম গ্রামের বাসিন্দা মো. সেলিম (২৪), একই এলাকার কোরবান আলী, ঈদগাঁর হাজিপাড়ার মো. আবদুল্লাহ (২০) ও টেকনাফের কাটাবনিয়া এলাকার শহীদ উল্লাহ (২৮)।

আরও পড়ুন: সমুদ্রে মালয়েশিয়াগামী ট্রলারডুবি / তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার, আরও ভাসছে

ওসি মো. হাফিজুর রহমান জানান, ট্রলারডুবিতে উদ্ধার হওয়াদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাচারে জড়িত বলে জানা যায়। বাকি আসামিদেরও ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি উদ্ধারকৃতদের আদালতের মাধ্যমে ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।

মঙ্গলবার ভোরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত তিন রোহিঙ্গা নারী ও এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়  জীবিত অবস্থায় ৪৫ জনকে উদ্ধার করেছিল কোস্টগার্ড।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!