খেলা

রোহিঙ্গা ইস্যুতে চীন সব সময়ই সিন্সিয়ার: পররাষ্ট্রমন্ত্রী

<![CDATA[

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে চীন সব সময়ই আমাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তবে হয়তো খুব একটা সুবিধা হয়নি। তারা এ ইস্যুতে খুব সিন্সিয়ার।

মঙ্গলবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেটার সব স্কোপই আছে। জাতিসংঘে আগে আমরা গিয়েছি। কিন্তু সেখানে যেমন সিকিউরিটি কাউন্সিল। জাতিসংঘ তো ইদানিং অনেক দুর্বল হয়ে গেছে। কারণ বিভিন্ন দেশে তারা সুবিধা করতে পারছে না। যুদ্ধই থামাতে পারছে না।

তিনি বলেন, সেখানে (জাতিসংঘে) খুব ভালো সাড়া পেয়েছি। রোহিঙ্গা ইস্যুতে আমাদের একটি ভয় ছিল— ইউক্রেনের রিফিউজি নিয়ে তাদের আগ্রহ বেশি। সে জন্য আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনায় বসি।

 

আরও পড়ুন:  রোহিঙ্গা প্রত্যাবাসন কি অনিশ্চিত হয়েই থাকবে

এ কে আব্দুল মোমেন বলেন, আলোচনায় বড় বড় সব দেশ এসেছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আমেরিকা সেখানে রোহিঙ্গাদের জন্য তহবিল ঘোষণা করেছে। যুক্তরাজ্য ছিল। সবাই ছিল। ওটা ভালো ইভেন্ট ছিল। সবাই আমাদের সঙ্গে একমত। রোহিঙ্গা ইস্যু সিরিয়াস ইস্যু। এর সলিউশন দরকার। প্রত্যাবাসন দরকার। এটি সবাই উপলব্ধি করেছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশের করণীয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন যেটা হচ্ছে, মিয়ানমারে হচ্ছে। এটি আমাদের এখানে হচ্ছে না। আমরা ঠান্ডা মাথায় সামলাবো। আমাদের যা করণীয়, তা আমরা করছি।

মিয়ানমারের পক্ষ থেকে উসকানি দেওয়া হলে বাংলাদেশ তাদের ফাঁদে পা দেবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!