বিনোদন
লক্ষ্মীপূজায় বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর
<![CDATA[
সনাতন ধর্মালম্বীদের লক্ষ্মীপূজা উপলক্ষে রোববার (৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ইন্দো-বাংলা এক্সপোর্টার ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাস স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা আমদানি-রফতানি বন্ধের নোটিশ পেয়েছি। দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর শনিবার বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়। লক্ষ্মীপূজায় একদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও বরাবরের মতো যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
]]>




