খেলা

লঙ্কান সিরিজেও নেই বুমরাহ, দলে ফিরেছেন রোহিত

<![CDATA[

মূল খেলোয়াড়দের ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলতে যাচ্ছে ভারত। ফিট হয়ে উঠলেও স্কোয়াডে জায়গা পাননি বুমরাহ ও জাদেজা। ইনজুরি ও বিশ্রামের কারণে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না কোহলি-রোহিত-লোকেশরাও। তবুও ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বছরে প্রথম সারির ক্রিকেটারদের সম্পূর্ণ ফিট হিসেবে পেতে চাইছে টিম ইন্ডিয়া।

একের পর এক সিরিজ খেলে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ব্যস্ত সূচিতে ইনজুরির তালিকাটাও বেশ দীর্ঘ তাদের। অনেকটা সময় মাঠের বাইরে জাসপ্রিত বুমরাহ ও রবিন্দ্র জাদেজা। এই দুই তারকাকে ছাড়া অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার মিশনে হোঁচট খেয়েছে ভারত। তাদের ছাড়া বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজও হেরেছে ইন্ডিয়া। আর বাংলাদেশ সিরিজে আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন:  টেস্টের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কী বললেন বোথাম-স্টোকস

নতুন বছরে মাঠে নামার আগে আলাদাভাবে ভাবতে হচ্ছে নীতি নির্ধারকদের। ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের ফিট পেতে মরিয়া ভারত। এরই মধ্যে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন রোহিত। জানুয়ারির প্রথম সপ্তাহেই ম্যাচ খেলার জন্য তৈরি হয়ে যাবেন তিনি। তবে, শ্রীলঙ্কার বিপক্ষে ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না হিটম্যান। এই সিরিজে বিরাট কোহলি ও লোকেশ রাহুলও বিশ্রামে থাকায় পান্ডিয়া-সূর্যকুমারদের ওপর থাকবে বাড়তি দায়িত্ব।

এদিকে, বুমরাহ ফিট হয়ে উঠলেও তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায়না টিম ম্যানেজমেন্ট। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এই পেস সেনসেশনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় তারা। একই কারণে পর্যবেক্ষণে রাখা হচ্ছে অভিজ্ঞ অলরাউন্ডার জাদেজাকেও।

লঙ্কানদের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে রিশাভ পন্তকেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে গুরুদায়িত্ব থাকবে এই ফরম্যাটের ইনফর্ম ব্যাটারের কাঁধে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে ঐ সিরিজের ৪ ম্যাচের ৩টিতে জিততে হবে ভারতকে। হাইভোল্টেজ ঐ সিরিজের আগ পর্যন্ত ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে লাল বলে নিবিড় অনুশীলন করবেন পন্ত।

ভারত ব্যস্ত ইনজুরি আর নতুন নির্বাচক প্যানেল ইস্যু নিয়ে। শ্রীলঙ্কা অবশ্য বেশ গুছিয়ে উঠেছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি সহ নানা কারণে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিলো তারা। তবে, অধিনায়ক দাসুন শানাকা আর কোচ ক্রিস সিলভারউডের জুটি স্বপ্ন দেখাচ্ছে লঙ্কানদের।

ভাঙাচোরা দল নিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। ভারত সফরেও ইতিবাচক ফলাফলের প্রত্যয় শ্রীলঙ্কার। এরই মধ্যে ৩ ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে এসএলসি।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, হর্ষাল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড 
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ, উমরান মালিক, আরশদীপ সিং  

আরও পড়ুন:  ওয়ার্নারের ডাবল ও ক্যারের সেঞ্চুরি, রানপাহাড়ে অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড 
দাসুন শানাকা (অধিনায়ক), পথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রমা, কুসল মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (সহ-অধিনায়ক), আশেন বান্দারা, মহেশ থেকশানা, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা, দুনিথ ওয়েললাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, নুওয়ানহারা থুসারা।

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড 
দাসুন শানাকা (অধিনায়ক), পথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রমা, কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, আশেন বান্দারা, মহেশ থেকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশাঙ্কা, কাসুন রাজিথা, নুওয়ানিডু ফার্নান্দো, দুনিথ মাদুসাঙ্কা, কাসুন রাজিথা, নুয়ানিদু ফার্নান্দো, দুনিথ ওয়েললাগে, প্রমোদ মদুশান, লাহিরু কুমারা।  

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!