খেলা

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

<![CDATA[

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে রুবেল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) রাতে উপজেলার পারুলিয়া বাজারের শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া (২২) উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের আবুল কাশেমর ছেলে।

জানা যায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী একটি লোকাল ট্রেন পারুলিয়া শিমুলতলা এলাকায় পৌছালে রুবেল মিয়া রেল লাইন দিয়ে পারাপারের সময় কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, নিহতের মরদের উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!