বাংলাদেশ

শচীনকে এই বছরই ছাড়িয়ে যাবেন কোহলি

<![CDATA[

দীর্ঘ আড়াই বছর পর ২০২২ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। শুধু তাই নয়, ২০২২ সালটা দারুণ কাটিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। তার এই ফর্ম ২০২৩ সালেও বজায় থাকবে এবং এই বছরই শচীনের শতকের রেকর্ড ভাঙতে পারেন বলে মনে করেন ভারতীয় সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার।

ক্যারিয়ারে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার। যার ওয়ানডেতে শতক সংখ্যা ৪৯টি। এই ফরম্যাটে ইতোমধ্যে ৪৪টি সেঞ্চুরি করেছেন কোহলি। শচীনকে ছাড়িয়ে যেতে হলে কোহলিকে ওয়ানডেতে আরও ৬টি সেঞ্চুরি করতে হবে। ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার মনে করেন, এ বছরই শচীনকে ছাড়িয়ে যেতে পারেন কোহলি। 

স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে বাঙ্গার বলেন, ‘এত কম সময়ে কোহলির দখলে রয়েছে ৪৪টা শতক। এত কম বয়সে এই কাজ করে দেখানো অসাধারণ কৃতিত্ব। তবে আমার মনে হয় এই বছরই সে ৫০টা শতক করে ফেলতে পারেন। এ বছর ভারত ২৬-২৭টা ওয়ানডে ম্যাচ খেলবে। যদি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে ভারত, তাহলে কোহলির পক্ষে নজির ছোঁয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের বিবেচনায় ২০ ক্রিকেটার 

তিনি আরও বলেন, ‘আশা করি যে কয়টা ম্যাচে কোহলি খেলবে, সেখানে নিজেকে উজাড় করে দেবে। ওর মতো সব ফরম্যাটে খেলা ক্রিকেটারদের জন্য বিরতিটা খুবই দরকার। তবে আমার ধারণা, এখন ও টি-টোয়েন্টি ফরম্যাটেই বেশি বিরতি নেবে। ৫০ ওভারের ক্রিকেট নিয়মিত খেলবে।’

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কেএল রাহুল এবং রোহিত শর্মার পাশাপাশি কোহলিকে বিশ্রাম দেয়া হয়েছে। তবে ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজ খেলবেন কোহলি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!