বিনোদন

শশী থারুর নাকি মল্লিকার্জুন, কে হবেন কংগ্রেসের নতুন সভাপতি?

<![CDATA[

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি নির্বাচন আজ। রাজধানী নয়াদিল্লিসহ দেশের ৩৬টি পোলিং স্টেশনে হবে ভোটগ্রহণ। চলছে ব্যাপক প্রস্তুতি। গুরুত্বপূর্ণ এ পদে লড়বেন শশী থারুর ও মল্লিকার্জুন খড়গে। ভোটের মাঠে নেই গান্ধী পরিবারের কেউ। এদিকে দীর্ঘ ২২ বছর পর সভাপতি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।

কে হবেন কংগ্রেসের নতুন সভাপতি? শশী থারুর নাকি মল্লিকার্জুন? ভোটের মাঠেই নির্ধারিত হবে কংগ্রেসের ভাগ্য। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি নির্বাচনে আজ আরেক দফা একে অপরকে টেক্কা দেবেন থারু ও মল্লিকার্জুন। তবে, লড়াইয়ের ময়দানে থাকছেন না গান্ধী পরিবারের কেউই।

 

রাজধানী নয়াদিল্লিসহ দেশের ৩৬টি পোলিং স্টেশনের ৬৭টি বুথে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে কলকাতায় কংগ্রেসের সদর দফতরেও চলছে জোর প্রস্তুতি। দলের নেতাকর্মীরা জানান, সেখানে ৫৪৩ জনপ্রতিনিধির ভোট দেয়ার কথা রয়েছে। গোপন ব্যালটে হবে ভোটগ্রহণ। এবার প্রথমবারের মতো ভোটদাতাদের কিউআর কোডসহ পরিচয়পত্র দিয়েছে কংগ্রেস সেন্ট্রাল ইলেকশন অথরিটি-সিইএ। ভোটদানে স্বচ্ছতা আনতেই এই ব্যবস্থা বলে জানায় সিইএ। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে আগামী ১৯ অক্টোবর।

 

আরও পড়ুন: কংগ্রেসের-প্রেসিডেন্ট-নির্বাচন-ঘিরে-বাড়ছে-নাটকীয়তা

 

জানা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট দেবেন কংগ্রেসের প্রায় ৯ হাজার প্রতিনিধি। সভাপতি পদে ভোটের লড়াইয়ে গান্ধী পরিবারের কেউ না থাকলেও ভোট দেবেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধী ।

 

এদিকে, দীর্ঘ ২২ বছর পর সভাপতি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। এর আগে, ২০০০ সালে জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে দলের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। ১৯৯৭ সালের পর দীর্ঘ সময় বাদে গান্ধী পরিবারের বাইরে সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন কেউ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!