শাকিব-বুবলী জুটির যত সিনেমা
<![CDATA[
সাম্প্রতিক সময়ে ঢালিউডের সবচেয়ে আলোচিত প্রসঙ্গ হচ্ছে শাকিব-বুবলী প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছেলের ছবি প্রকাশ করলেও এখনো অনেক বিষয়েরই উত্তর মেলা বাকি।
কখন, কীভাবে এবং কোথায় বিয়ে হয়েছে শাকিব-বুবলীর, তা নিয়ে এখনো জানা বাকি। এখন অবধি কেউই এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। নোয়াখালীর সোনাইমুড়ীতে জন্ম নেয়া বুবলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী।
পেশায় বেসরকারি একটি চ্যানেলে সংবাদ পাঠিকা ছিলেন তিনি। পরবর্তী সময়ে অভিনয়জগৎ বেছে নেন ক্যারিয়ার হিসেবে। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ায় এই জুটি। তাদের অভিনীত প্রথম সিনেমা ‘বসগিরি’ ব্যাপক আলোচিত একটি সিনেমা।
আরও পড়ুন: কোথায় গিয়ে দাঁড়াবে বুবলীর ভবিষ্যৎ
এরপর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন শাকিব-বুবলী। ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘বীর’, ‘বিদ্রোহী’, শুটার’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘লিডার আমিই বাংলাদেশ’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন শাকিব-বুবলী জুঁটি।
আরও পড়ুন: আবারও কি এক হচ্ছেন শাকিব অপু
এদিকে গুঞ্জন উঠেছে সন্তানের খবর প্রকাশ্যে আনলেও এখন আর একসঙ্গে নেই শাকিব-বুবলী। ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ের আগেই এ দম্পতির ‘বিচ্ছেদ’ হয়ে গেছে বলে দাবি করছেন অনেকে। যদিও এ তথ্যের কোনো সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। এখন কেবল অপেক্ষা শাকিব-বুবলীর প্রকাশ্যে এসে সব প্রশ্নের উত্তর দেয়ার।
]]>




