শাবিপ্রবিতে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের ৩৬তম বার্ষিক সম্মেলন শুরু
<![CDATA[
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের (BSM) ৩৬তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলন উদ্বোধন করা হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য: ‘Innovation in Micro biotechnology for Achieving SDGs।’ সম্মেলনে জৈব প্রযুক্তিতে অণুজীবের প্রয়োগ নিয়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ICDDR’B-র সংক্রামক ব্যাধি বিভাগের প্রধান ইমেরিটাস বিজ্ঞানী অধ্যাপক ড. ফেরদৌসি কাদরী ও এশিয়ান ফেডারেশন অব বায়োটেকনোলজির সহসভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। কনফারেন্স অর্গানাইজিং কমিটির সভাপতি ও স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম সম্মেলনে স্বাগত বক্তব্য দেন।
আরও পড়ুন: শাবিপ্রবিতে প্রথমবারের মতো ২৭ শিক্ষার্থী পাচ্ছে ডিনস অ্যাওয়ার্ড
সম্মেলনে আরও বক্তৃতা করেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্ট (BSM)-এর ভাইস প্রেসিডেন্ট এবং ICDDR’B-র সিনিয়র সায়েন্টিস্ট ড. মনিরুল আলম, BSM-এর জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারা বেগম।
এ সময় বক্তরা বলেন, গবেষণালব্ধ জ্ঞান চতুর্থ শিল্পবিপ্লবে বাংলাদেশের অবস্থানকে আরও সমুন্নত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সমগ্র বাংলাদেশের অণুজীব বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি বিষয়ের ছাত্রছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা সম্মেলনটিকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছে।
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন: আওয়ামী দুই প্যানেলের জয় ভাগাভাগি
দুই দিনব্যাপী এই বার্ষিক সম্মেলনের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।
]]>




