শেখ রাসেল’র জন্মদিন: ফেনীতে আওয়ামী লীগের আলোচনা সভা ও কেক কাটা
ফেনী | তারিখঃ October 18th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 622 বার
শহর প্রতিনিধি->>
বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ফেনী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভার লিবার্টি সুপার মার্কেটের দলীয় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি এ্যড. হাফেজ আহম্মদ।
দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল করিম ও এডভোকেট নুর হোসেন। শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এম. শাহজাহান সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম জহির, সদর উপজেলা সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




