বাংলাদেশ
শেরপুরে কমেছে শীতের তীব্রতা
<![CDATA[
শেরপুরে শীতের তীব্রতা কিছুটা কমেছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে হিম বাতাসের দাপটও ছিল কম।
জানা গেছে, সকালে শীত কিছুটা কম অনুভূত হয়। প্রতিদিনের মতোই কাজে বেরিয়েছে খেটে খাওয়া মানুষজন। শীত কম থাকায় নদীতে নৌকা নিয়ে সাতসকালেই খেলা করছে শিশু-কিশোররা। আর নদীর জলেই গৃহস্থালীর কাজ সারছেন গৃহবধূরা।
স্থানীয় দিনমজুর রুস্তম আলী বলেন, সকালে কুয়াশা ও শীত কিছুটা কমেছে। তবে রাতে শীত বাড়তে পারে। সরকার শীতের কাপড় ও কম্বল দিলে আমরা খুব শান্তি পাইতাম।
আরও পড়ুন: শীত নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌস বলেন, সরকারিভাবে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বিতরণ চলবে।
]]>




