বিনোদন

শেরপুরে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়ার নারীর পরিচয় মিলেছে

<![CDATA[

শেরপুরের নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় মিলেছে। তিনি উপজেলার কেন্দুয়াপাড়া গ্রামের সাইজ উদ্দিনের মেয়ে নাজমা বেগম (৩৫)।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) তাদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়ার কথা রয়েছে।

জানা গেছে, রোববার (২০ নভেম্বর) সন্ধ্যার আগে নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের ধান ক্ষেতের আইলে অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষ করে। লাশের পাশে পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় সনাক্ত করা হয়।

নাজমা নালিতাবাড়ীর কেন্দুয়াপাড়া গ্রামের বাসিন্দা হলেও তিনি বর্তমানে নকলায় বসবাস করতেন। বিভিন্ন সময় তার তিনটি বিয়ে হলেও এখন সবাইকে তালাক দিয়ে একাকী জীবন যাপন করছিলেন। তার দুটি সন্তান রয়েছে। এলাকাবাসী জানায়, তিনি অনৈতিক কাজে লিপ্ত ছিলেন।

আরও পড়ুন: ১৮ মাদক মামলার আসামি গ্রেফতার

ধারণা করা হচ্ছে, অনৈতিক কাজের সূত্র ধরেই নাজমা নালিতাবাড়ী আসেন এবং দুই দিন আগেই তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে রাখে হত্যাকারীরা।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন সময় সংবাদকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার আদালতে আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করার কথা রয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!