খেলা

শেরপুরে ৬ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা

<![CDATA[

শেরপুরে অবৈধ ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রীবরদী উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ময়মনসিংহের বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ। অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে জনতা ব্রিকসকে দুই লাখ, ম‌নিরা ব্রিকসকে তিন, ফা‌তেমা ব্রিকসকে তিন, ইলিয়াস ব্রিকসকে সাত এবং একতা ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: পরিবেশ দূষণের দায়ে নরসিংদীর ৪ ইটভাটাকে জরিমানা

ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ সময় সংবাদকে জানান, শেরপুরের শ্রীবরদী উপজেলার অবৈধ ইটভাটাগুলোর মধ্যে ছয়টিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের জন্য ১৮ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটা ভেঙে দেয়া হয়েছে। ভেঙে ফেলা ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ইটভাটা মালিকদের ইটভাটা আইন মেনে ব্যবসা পরিচালনা করার পরামর্শ দেন তিনি।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শেরপুর জেলায় চালু থাকা ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!