শেষ ষোলোতে পাওয়া যাবে তো নেইমারকে?
<![CDATA[
সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ে গ্রুপপর্ব থেকে ছিটকে গেছেন ব্রাজিল দলের পোস্টার বয় নেইমার। ব্রাজিল দলের সহকারী কোচ জানিয়েছেন, শেষ ষোলোতে তারা নেইমারকে পাওয়ার আশা করছে। তবে আসলেই কি নেইমার শেষ ষোলোতে ইনজুরি থেকে সেরে মাঠে ফিরতে পারবেন?
ব্রাজিলের সহকারী কোচ ক্লেবের শাভিয়ের জানান, সেরে ওঠার পথে ভালোভাবেই এগোচ্ছেন তাদের সেরা খেলোয়াড় নেইমার। তবে ব্রাজিলের বেশকিছু সংবাদ মাধ্যম জানাচ্ছে, বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নেইমার।
ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলোর দাবি, নেইমারের ইনজুরির আপডেট নিয়ে দলের মধ্যে যে লুকোচুরি চলছে তাতে স্পষ্ট ইঙ্গিত আছে নেইমারের ছিটকে যাওয়ার। আর শেষ পর্যন্ত নেইমারকে না পাওয়া গেলে বড় ধাক্কা খাবে ব্রাজিল তার শঙ্কা করছেন ভক্তরা।
আরও পড়ুন: আর্জেন্টিনার অফিশিয়াল টুইটারে বাংলাদেশকে ‘ধন্যবাদ’
এদিকে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়া দানিলো এবং আলেক্স সান্দ্রোকে নিয়েও কথা বলেছেন ব্রাজিলের সহকারী কোচ। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে ক্লেবের শাভিয়ের বলেন, ‘দানিলো এবং আলেক্স সান্দ্রো উন্নতির প্রক্রিয়ায় রয়েছে। আজ আমাদের মনোযোগ ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ নিয়ে। তার পরে আমরা সিদ্ধান্তের দিকে যাব। চোট পাওয়া খেলোয়াড়দের ফিরিয়ে আনার জন্য আমাদের চিকিৎসকদের একটি সুপরিকল্পিত পরিকল্পনা রয়েছে। শনিবার তাদের অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে।’
আপাতত পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন নেইমার। শেষ ১৬’র আগে নেইমারকে ফিরে পেতে এখন তাকে নানা থেরাপির সাহায্য নিতে হচ্ছে।
ক্যামেরুনের বিপক্ষে জিতলে কিংবা ড্র করলেই গ্রুপ সেরা হবে ব্রাজিল। তারা যদি হারে এবং সার্বিয়াকে হারিয়ে দেয় সুইজারল্যান্ড, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্বাচনের জন্য বিবেচনায় নেয়া হবে গোল পার্থক্য। যেখানে আপাতত ৩ গোলে এগিয়ে লাতিন আমেরিকার দলটি।
]]>




