শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে আহত ৬, আটক ২৫
<![CDATA[
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার যুগিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফিরোজ হোসেন ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম টুলুর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে যুগীপাড়া বাজারে যুগীপাড়া, চরপাড়া, শেরপুর ও মথুরাপুর গ্রামের উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ছয়জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ২৫ জনকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: দোকানে মোবাইল রাখা নিয়ে সংঘর্ষে আহত ১৫
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেননি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
]]>




