শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যুবাদের গোল উৎসব
<![CDATA[
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গোল উৎসব করেছে বাংলাদেশের যুবারা।
কলম্বোর রেসকোর্স মাঠে সোমবার (৫ সেপ্টেম্বর) স্বাগতিকদের ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ মুর্শেদ আলি। একটি করে গোল করেন রুবেল, সিরাজুল ইসলাম রানা ও নাজিম উদ্দিন।
বাংলাদেশ গোল উৎসবের শুরুটা করে ম্যাচের ষষ্ঠ মিনিটেই। ডি বক্সের বাইরে থেকে লাল সবুজের প্রতিনিধিদের নেয়া শট গ্লাভসন্দি করতে ব্যর্থ হন লঙ্কান গোলকিপার। দৌড়ে গিয়ে বল জালে জড়ান রুবেল। এরপর ম্যাচে দশম মিনিটে পারভেজের নেয়া লং থ্রো থেকে বল জালবন্দি করেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড মোহাম্মদ মুর্শেদ আলি।
আরও পড়ুন: ঘুটঘুটে আর পিচ্ছিল মাঠে জামালদের অনুশীলন করাল কোচ
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও দুই দলের কেউই আর গোলের দেখা পাননি। প্রথমার্ধে প্রায় ৫৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে লাল সবুজের প্রতিনিধিরা শট নেয় ১১টি। যার মধ্যে ৬টিই ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে স্বাগতিকদের নেয়া দুটিই শটই ছিল গোলমুখে। তবে সেগুলো পরাস্ত করতে পারেনি বাংলাদেশের গোলরক্ষককে।
বিরতির পর দুই দল হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যায় ম্যাচের ৭৪ মিনিটে পর্যন্ত। ৭৫ মিনিটে প্রতি আক্রমণে গিয়ে সফল হয় বাংলাদেশের যুবারা। ডান কর্নারে আক্রণে উঠে সতীর্থের পাঠানো দূরপাল্লার শট দৌড়ে গিয়ে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পায়ের সাহায্যে জালে জড়ান মুর্শেদ। এক মিনিট পর গোলকিপারের ভুলে একটি গোল হজম করে বাংলাদেশ।
আরও পড়ুন: সাফ জয়ের লক্ষ্যে নেপাল গেল সাবিনা-মারিয়ারা
ডিফেন্ডারের পাঠানো ব্যাকপাস ঠিকমতো দখলে নিতে না পারলে এগিয়ে এসে বল জালে জড়ান প্রতিপক্ষের ফুটবলার ইয়াসের শারফরাজ। ৭৯ মিনিটে ডান কর্নার থেকে মুর্শেদের ফ্রি কিক হেডে জালে জড়ান সিরাজুল ইসলাম রানা। ম্যাচের অতিরিক্ত মিনিটে স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন বদলি নামা মোহাম্মদ নাজিম উদ্দিন। আর তাতে ৫-১ গোলের বড় জয় নিয়ে আসর শুরু করে বাংলাদেশ।
‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ৭ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে।
]]>




