বাংলাদেশ

সন্তান বড় হলে যে উপহার দেবেন পরীমণি

<![CDATA[

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা সিয়াম আহমেদ জুটির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ জানুয়ারি। শিক্ষাবিদ, সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে সরকারি অনুদানের এ সিনেমাটি।

পরী-সিয়াম অভিনীত এ সিনেমাটি মুক্তি উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরী তার চার মাস বয়সী একমাত্র ছেলে রাজ্যকে নিয়েই হাজির হয়েছিলেন। শিশুদের নিয়ে এই চলচ্চিত্রের রঙিন এই মুহূর্তকে রাজ্যর জন্য ‘গুড মেমোরি’ হিসেবে রাখতেই তাকে নিয়ে আসেন পরী।

আরও পড়ুন: ইউরোপের উৎসবে স্থান পাওয়া নিজের সিনেমা নিয়ে যা বলেছেন নির্মাতারা

পরীমণি বলেন, ‘আমরা আসলে সবাই শিশু। আমরা শিশু হয়েই থাকি। বয়সের দিক বড় হলেও আমরা শিশু, আমার মধ্যে শিশুভাবটা সমসময়ই থাকে।’

পরী আরও বলেন, ‘আমার সন্তান রাজ্যকে নিয়ে এ সিনেমাটি আমি দেখব। ও যখন বড় হবে, তখন দেখাব যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা।’

আরও পড়ুন: নুহাশ হুমায়ূনের আরেক অর্জন

পরী-সিয়াম ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০টি শিশু।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!