সবজিক্ষেতে মিলল কৃষকের মরদেহ
<![CDATA[
কুষ্টিয়ায় মফিজ নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বিত্তিপাড়া এলাকার মংলাগাছা মাঠের সবজিক্ষেত থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মফিজের বয়স ৫৫ বছর। সে কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। মফিজ এলাকায় কৃষিকাজ করতেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে বিত্তিপাড়া এলাকার মংলাগাছা মাঠে একটি সবজিক্ষেতে (পুইশাক) নিহতের পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: শেরপুরে ধানক্ষেতে কৃষকের মরদেহ
পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে প্রাথমিকভাবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
]]>




