খেলা

সরকারি চাকরি মানেই কাজ না করেও বেতন পাওয়া নয়: কৃষিমন্ত্রী

<![CDATA[

সরকারি চাকরি মানেই কাজ না করেও বেতন পাওয়া যাবে এই ধারণা থেকে কিছু কৃষি কর্মকর্তাদের বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিশ্ব মৃত্তিকা দিবস ২০২২-এর আলোচনাসভায় এ আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে কৃষিবিষয়ক পড়াশোনায় মাঠপর্যায়ের কাজ হাতে কলমে শেখার ব্যবস্থা করা উচিত। সেই সঙ্গে বাড়তি জনসংখ্যার সঙ্গে সঙ্গে দেশের কৃষিব্যবস্থা আরও সমৃদ্ধ করার ওপর জোর দেন মন্ত্রী।

দেশের কৃষি খাতকে সমৃদ্ধ করতে সারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের সঙ্গে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা সমন্বয় করতে পারছেন না, এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

আরও পড়ুন: বিদ্যুৎ নিয়ে শঙ্কা কেটে গেছে: প্রতিমন্ত্রী

মাটি ও ফসলের সুরক্ষায় সারের সঠিক ব্যবহার করতে মাঠপর্যায়ের কর্মীরা কৃষকদের উদ্বুদ্ধ করতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।

আসন্ন নির্বাচনের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের অধীনে নির্বাচন হবে। এতে প্রধানমন্ত্রী সহযোগিতা করবেন। কোনো আন্দোলনের হুমকিতে সরকার পতন হবে না। সঠিক সময়ে নির্বাচন হবে।

১০ ডিসেম্বর কিছুই হবে না উল্লেখ করে তিনি বলেন, একটি সমাবেশ করবে আর সরকারের পতন হবে; এমন কিছু মনে হয় না। লোক কম হবে বলেই পল্টনের রাস্তায় সমাবেশ করতে চায় বিএনপি।

নির্বাচন পর্যন্ত দেশকে যে কোনোভাবে স্থিতিশীল রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, হেফাজতের আন্দোলনে অনেকে মনে করেছে সরকার পতন হবে।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!