খেলা
সরকার পরিকল্পিতভাবে দেশের কৃষকের কোমর ভেঙে দিয়েছে: ফখরুল
<![CDATA[
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে দেশের কৃষকের কোমর ভেঙে দিয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) নয়াপল্টনে কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, এক দশকের বেশি ক্ষমতায় থেকে যে লুটপট হয়েছে তার জন্য ক্ষমতাসীনরা সামনে দুর্ভিক্ষ দেখতে পাচ্ছে।
সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দেশকে বাঁচাতে হলে পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিন।
আরও পড়ুন: দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: কাদের
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে জনগণের উত্তাল তরঙ্গে ভেসে যাবে সরকার।
]]>




