বাংলাদেশ

সরবরাহ সংকটে ক্ষতির মুখে অ্যাপল-টেসলা

<![CDATA[

চলমান সরবরাহ সমস্যার মধ্যে মার্কিন ইলেকট্রনিক জায়ান্ট অ্যাপল ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ক্ষতির সম্মুখীন। চীনে প্রতিষ্ঠান দুটির পণ্য উৎপাদনের ধীরগতি বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে উভয় প্রতিষ্ঠানের শেয়ার দরের ব্যাপক পতন ঘটেছে।

বিবিসির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

চীনে মহামারি করোনার কঠোর বিধিনিষেধ ও কয়েক সপ্তাহের লকডাউনের কারণে কোম্পানিগুলো দেশটিতে অবস্থিত তাদের কারখানায় উৎপাদন চালিয়ে যেতে রীতিমতো লড়াই করছে। তবে তিন বছরের কঠোর বিধিনিষেধের পর নরম হচ্ছে চীনা সরকার। ’জিরো কোভিড’ নীতি শিথিলের পথে হাঁটছে দেশটি।

বিদেশি নাগরিকদের চীনে প্রবেশের পর বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনের যে বিধান ছিল, তা তুলে নিতে যাচ্ছে বেইজিং। আগামী ৮ জানুয়ারি থেকে যারা চীনে প্রবেশ করবেন তাদের আর বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলে সোমবার (২৬ ডিসেম্বর) জানিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন।

চীনের এ সিদ্ধান্তকে অনেক বিনিয়োগকারীই ইতিবাচক হিসেবে দেখছেন। এতে ২০২৩ সালের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে উঠবে বলে ধারণা করছেন তারা।

আরও পড়ুন: টুইটারের জন্য বিনিয়োগ খুঁজছেন ইলন মাস্ক

তবে এর মধ্যে আরেক সমস্যা দেখা দিয়েছে। দেশটিতে অবস্থিত প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত কর্মী সংকটের মুখোমুখি হচ্ছে।

দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের প্রধান অর্থনীতিবিদ সাইমন ব্যাপটিস্ট বলেন, কারখানাগুলো কম করে হলেও ৪ থেকে ৬ সপ্তাহ শ্রমিক ঘাটতির মধ্য দিয়ে যাবে। কারণ, অর্থনৈতিক অঞ্চলগুলোর করোনা প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে। তা ছাড়া জানুয়ারির শেষ দিকে চন্দ্র নববর্ষ উপলক্ষে বেশির ভাগ অভিবাসীই ছুটিতে গ্রামের বাড়িতে ফিরে যাবেন।  

ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চীনে উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি।

ফলে শিগগিরই অ্যাপল ও টেসলার মতো প্রতিষ্ঠানের উৎপাদন স্বাভাবিক গতিতে ফিরছে না। এমন উদ্বেগের মধ্যে প্রতিষ্ঠান দুটির স্টক রেকর্ড আকারে পড়ে গেছে।

বিসিসি জানিয়েছে, অ্যাপলের শেয়ার ২০২১ সালের জুনের পর থেকে সর্বনিম্ন পয়েন্টে পৌঁছেছে। আর ২০২১ সালের নভেম্বরের তুলনায় টেসলার শেয়ার রেকর্ড ৭৩ শতাংশ কমে গেছে।

আরও পড়ুন: বাড়বে জ্বালানির চাহিদা, উর্ধ্বমুখী দাম

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) টেসলার শেয়ার দর ১১ দশমিক ৪ শতাংশ কমেছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, টেসলা সাংহাইয়ে অবস্থিত কারখানায় জানুয়ারিতে তাদের উৎপাদনের পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনা করছে। এমন খবর প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটির গাড়ির চাহিদা কমা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আবার আইফোন সিটি নামে পরিচিত ঝাংঝো প্ল্যান্টে অস্থিরতার কারণে অ্যাপল সরবরাহকারী ফক্সকন উৎপাদন কম হওয়ার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে ২০২১ সালের একই সময়ের তুলনায় ১১ শতাংশ উৎপাদন কমে গেছে।

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!