খেলা

সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকেই রেকর্ড গড়লেন রেহান

<![CDATA[

নিজের ক্যারিয়ারের প্রথম টেস্টেই রেকর্ড গড়লেন ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ। অভিষেকেই সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি।

করাচিতে চলমান তৃতীয় টেস্টের তৃতীয় দিনে সোমবার (১৯ ডিসেম্বর) স্বাগতিকদের একাই ধ্বসিয়ে দেন রেহান। তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে ২১৬ রানেই গুঁড়িয়ে যায় পাকিস্তানের দ্বিতীয়  ইনিংস। তাতে জয়ের জন্য মাত্র ১৬৭ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ১১২ রানে দিন শেষ করা ইংলিশদের চতুর্থ দিনে প্রয়োজন মাত্র ৫৫ রান।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩০৪ রানের জবাবে ৩৫৪ রান করেছিল সফরকারীরা। প্রথম ইনিংসে ৮৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন রেহান। আর দ্বিতীয় ইনিংসে ৪৮ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। তাতেই বিশ্বরেকর্ড গড়েন তিনি। ১৮ বছর ১২৯ দিন বয়সে তিনি এ কীর্তি গড়েছেন।

আরও পড়ুন: এলপিএলে আফিফদের দাপুটে জয়

এর আগে এ রেকর্ড দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। অভিষেক ম্যাচে ৫ উইকেট নেয়ার সময় তার বয়স ছিল ১৮ বছর ১৯৩ দিন। 

তবে টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ৫ উইকেট নেয়ার তালিকায় রেহানের  অবস্থান ছয়ে। ১৬ বছর ৩০৩ দিন বয়সে পাকিস্তানের নাসিম উল গনি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ উইকেট শিকারের রেকর্ড নিজের দখলে রেখেছেন। ১৬ বছর ৩০৭ দিন বয়সে রেকর্ড গড়ে দুইয়ে আছেন আরেক পাক পেসার নাসিম শাহ।

আরও পড়ুন: নিজের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জার সামনে পাকিস্তান

তালিকার তিনে আছেন পাক পেসার মোহাম্মদ আমির। তার বয়স ছিল ১৭ বছর ২৫৭ দিন। ১৮ বছর ৩২ দিনে ৬ উইকেট নিয়ে এ তালিকায় চারে আছেন বাংলাদেশের এনামুল হক জুনিয়র। আর পাঁচে আছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। তার বয়স ছিল ১৮ বছর ৪৬ দিন।
এদিকে ইংল্যান্ডের হয়েও সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেকের রেকর্ড গড়েছেন রেহান।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!