বাংলাদেশ

সাংবাদিকের ওপর হামলা: ৬ আসামির জামিন আবেদন ফেরত

<![CDATA[

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ৬ আসামির জামিনের জন্য আবেদন শুনানির অনুমতি না দিয়ে ফেরত দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আবেদন ফেরত দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া জানান, আসামিরা আগাম জামিনের জন্য আদালতে হাজির হয়ে জামিন শুনানির জন্য আবেদন করলে আদালত অনুমতি না দিয়ে সরাসরি আবেদন ফেরত দিয়েছেন।

আরও পড়ুন: হবিগঞ্জে ৪ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা বলেন, ৭ জনের মধ্যে এক নম্বর আসামি ব্যতীত বাকিরা জামিনের জন্য এসেছিলেন। আদালত আবেদন ফেরত দিয়েছেন। আমরা আবেদন ফেরত নিয়ে এসেছি। এখন অন্য আদালতে (হাইকোর্টের অন্য বেঞ্চে) যাব।

গত ৫ সেপ্টেম্বর সকালে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলামের ওপর হামলা চালানো হয়। ভেঙে ফেলা হয় তাদের ক্যামেরা ও বুম। এ ঘটনায় রুবেল ইসলামের কানের পর্দা ফেটে যায়।

আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

একইদিন রাতে ১৭ জনের বিরুদ্ধে হামলার শিকার এটিএন নিউজের প্রতিনিধি বুলবুল হাবিব বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আট থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আসামিরা হলেন- বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ (৫৫), ভাণ্ডার রক্ষক মো. জীবন (৪২), নির্বাহী পরিচালকের দপ্তরের অফিস সহকারী সেলিম (৪১), নির্বাহী পরিচালকের একান্ত সহকারী নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য এনামূল (৩৫), অফিস সহকারী ফারুক (৪০) ও গাড়িচালক আব্দুস সবুর (৪২)।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!