বাংলাদেশ

সাংবাদিক রায়হান এম চৌধুরী আর নেই

<![CDATA[

ফিনান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র নিউজ কনসালটেন্ট রায়হান এম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য রায়হান এম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: রাবি শিক্ষার্থীর মৃত্যু, তদন্তে দুই কমিটি

মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!