সাগরে নৌকাডুবি: ২১ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ১
<![CDATA[
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বাগেরহাটের মোংলায় ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় ২১ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন একজন।
সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলের নাম নয়ন (২৮)। তার বাড়ি ভোলার মনপুরা উপজেলায়।
মোংলা বন্দরের ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, উদ্ধার হওয়া ২১ জেলেকে মঙ্গলবার দুপুরের পর মোংলায় নেয়া হবে।
আরও পড়ুন: নয় জেলায় ১৪ জনের প্রাণ কেড়ে নিল ঘূর্ণিঝড় সিত্রাং
মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘ভেগা স্টেন্ডান্ট’ বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মো. রিয়াজ বলেন, ঝড়ের কবলে পড়ে উত্তল ঢেউয়ের তোড়ে ফেয়ারওয়েতে ‘এফবি আশরাফুল ইসলাম সাদ’ নামে একটি ফিশিং বোট ডুবে যায়। এ দৃশ্য দেখে ওই বিদেশি জাহাজের নাবিকরা তাৎক্ষণিক ২১ জেলেকে উদ্ধার করতে পারলেও নয়ন নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।
বিদেশি জাহাজটি মোংলা বন্দরে কয়লা খালাস করতে ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করছিল। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় পণ্য খালাস কাজ বন্ধ রয়েছে।
]]>




