সাগরে মাছ ধরা ট্রলারে বজ্রপাতে জেলে নিহত
<![CDATA[
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাগরে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে সাইফুল বয়াতি (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন জেলে।
সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে এ ঘটনা।
নিহত সাইফুল বয়াতীর বাড়ি রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে। তিনি ওই গ্রামের সানু বয়াতীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোনারচর সংলগ্ন সাগরে মাছ শিকার করতেছিল সাইফুল বয়াতী, মধু বয়াতী, নাসির ও শাহ কিরণ। এ সময় ট্রলারের মধ্যে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন সাইফুল। পরে ট্রলারযোগে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আহত তিনজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বজ্রপাতে কানে শুনছে না সীমা, কথায়ও অস্পষ্টতা
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার জানান, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
]]>




