সাতক্ষীরায় নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু
<![CDATA[
সাতক্ষীরার শ্যামনগরের কর্মস্থলে দায়িত্ব পালনের সময়ে নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে ১৭ ব্যাটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।
নিহত মো. পারভেজ আলম (৩০) সাতক্ষীরা নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের ল্যান্স নায়েক। তার বিজিবি সদস্য নং ৮৯৩৯২।
তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামে মৃত হেলাল উদ্দীনের ছেলে।
জানা যায়, রাত সাড়ে ৪টার দিকে ১৭ ব্যাটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় নিজের বুকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: হাতে ‘সব আমার মায়ের দোষ’ লিখে দম্পতির আত্মহত্যা
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে সুরতহাল রিপোর্টে জানা গেছে।
এ বিষয়ে ১৭ নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
]]>




