বিনোদন
সাদুল্লাপুরে ট্রাক চালকের মরদেহ উদ্ধার
<![CDATA[
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কলি মিয়া (২৫) নামের এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর বাজার গ্ৰাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কলি মিয়া ওই গ্রামের রমজান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে কলি মিয়ার সঙ্গে স্ত্রীর মনোমানিল্য চলে আসছিলো। এরই একপর্যায়ে সন্ধ্যার দিকে তার বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে কলি মিয়ার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় আ.লীগ নেতা নিহত
এ বিষয়ে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে কলি মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়। এ নিয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
]]>




