বাংলাদেশ

সাদ্দাম-ইনান পরিষদকে স্বাগত জানাল কমিটিবিহীন শাবি ছাত্রলীগ

<![CDATA[

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের সর্বশেষ কমিটি সাড়ে নয় বছর আগে হয়েছিল। দীর্ঘদিনের অপেক্ষার পর বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত সাদ্দাম-ইনান পরিষদকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শাহপরাণ হল থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।

সমাবেশে শাবি ছাত্রলীগের পক্ষে সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি হওয়ায় শাবি ছাত্রলীগ আনন্দিত ও উচ্ছ্বসিত। নতুন নেতাদের স্বাগত জানাচ্ছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নতুন কমিটির নেতাদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক উপদফতর সম্পাদক সজিবুর রহমান, সামাজিকবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহসভাপতি মামুন শাহ, সাবেক উপ গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ফারহান রুবেল, সামাজিকবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, ছাত্রলীগ নেতা পাভেল, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, ভৌতবিজ্ঞান অনুষদের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনাস ও মো. সেলিম হোসেন, পিএসএস বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, লোক প্রশাসন বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম আকাশ, কম্পিউটার সায়েন্স বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রানা, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন প্রমুখ।

আরও পড়ুন: শাবিপ্রবির অবকাঠামো উন্নয়নের কর্মযজ্ঞ দৃশ্যমান

বুধবার রাতে গণভবন থেকে বের হয়ে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, শাবি ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয় ২০১৩ সালের ৮ মে। সাত সদস্যের কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এরপর মেয়াদউত্তীর্ণের দুই বছর পর ২০১৬ সালের ৮ মে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। ২০২১ সালের ১৭ জুন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শাবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!