খেলা

সাবিনাদের যেভাবে বরণ করবে বাফুফে

<![CDATA[

১৯ বছরের আক্ষেপ ঘুচিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিয়েছেন সাবিনারা। তাদের এমন গৌরবময় অর্জনকে স্বীকৃতি দিতে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন– বাফুফে। নেপাল থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত তাদের যেভাবে বরণ করা হবে তার আদ্যপান্ত থাকছে এ প্রতিবেদনে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে পৌঁছাবেন সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। এসময় ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সাবিনাদের বরণ করে নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। এরপর মারিয়ারা ছাদখোলা বাসে উঠে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে যাত্রা করবেন।

সাবিনাদের সংবর্ধনা জানানো প্রসঙ্গে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘বিমানবন্দরে আমরা খেলোয়াড়দর মিষ্টিমুখ করাব। সেখানে কিছু সময় থাকার পর ফুটবলাররা ছাদ খোলা বাসে উঠবে।’

আরও পড়ুন: সাবিনাদের বরণে বিমানবন্দরে যাবেন না সালাহউদ্দিন

ইউরোপের ফুটবলে প্রায়ই দেখা যায় চ্যাম্পিয়ন দলকে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে উদযাপন করতে। কিন্তু বাংলাদেশে এমন বাসের দেখা মেলে না। বাফুফে তাই বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের ছাদ খুলে সাজাচ্ছে সাবিনাদের অভ্যর্থনা জানাতে। নারী দল আসার আগেই সেরে নেয়া হবে সব প্রস্তুতি।

এ বিষয়ে সোহাগ বলেন, ‘ছাদ খোলা বাস কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে তৈরি হচ্ছে। সেখানে বাসটিতে বড় স্টিকার দিয়ে ব্র্যান্ডিং করা হচ্ছে। বাসে চ্যাম্পিয়নদের ছবি দিয়ে ব্র্যান্ডিং হবে। বাস যখন চলবে তখন একটি গানও বাজবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি থিম সং তৈরি করছে।’

আরও পড়ুন: সাফজয়ী চারজনকে চার লাখ টাকা পুরস্কার

নারী দলের ট্রফি যাত্রার সম্ভাব্য রুট ধরা হয়েছে বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণী, তেজগাঁও, কাকরাইল, মতিঝিল ও আরামবাগ হয়ে বাফুফে ভবন। সেখানে সানজিদাদের আরেক দফায় বরণ করা হবে। এরপর নারী দলের সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন সাফ জয়ের অভিযান নিয়ে আলাপচারিতা করবেন।

বুধবার বাফুফের পরিকল্পনা এতটুকুই জানিয়ে সোহাগ বলেন, ‘আমরা এভাবেই পরিকল্পনা সাজিয়েছি। আগামীকালের পর যদি কোনো সংবর্ধনা বা অনুষ্ঠান হয় সেটি নির্বাহী কমিটির সিদ্ধান্ত নিয়ে হবে।’

 

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!