খেলা

সাবেক অতিরিক্ত আইজিপি গোলাম মোরশেদ মারা গেছেন

<![CDATA[

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি গোলাম মোরশেদ (৭৪) মারা গেছেন। সোমবার (১০ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি তিন কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. মনজুর রহমান মঙ্গলবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন।

মরহুম গোলাম মোরশেদ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫ সালে পিএসপি অফিসার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। অতিরিক্ত আইজিপি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অবসর গ্রহণ করেন।

মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ আসর রাজারবাগ পুলিশ লাইনে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, পুলিশ সদস্যরা এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন ডিআইজি হাবিবুর রহমান

আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন। ডিএমপি এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকেও মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!