বিনোদন

সাবেক ইউএনও ওয়াহিদা খানম হত্যাচেষ্টা মামলার রায় ২০ অক্টোবর

<![CDATA[

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউএনও ওয়াহিদা খানম হত্যাচেষ্টা মামলার রায়ের দিন পরিবর্তন করে আগামী ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রায় ঘোষণার দিন ধার্য ছিল। বিচারক পরিবর্তন হওয়ায় রায়ের তারিখ ফের পিছিয়ে ২০ অক্টোবর করা হয়েছে।

দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৬ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩-এর বিচারক শ্যামসুন্দর রায়ের আদালতে মামলার যুক্তিতর্ক শেষ হয়। বিচারক ৪ অক্টোবর রায় ঘোষণার তারিখ দিয়েছিলেন। কিন্তু অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক পরিবর্তন হয়ে নবাগত বিচারক বেগম সাদিয়া সুলতানা আজ যোগদান করেন। নবাগত বিচারক পুনরায় শুনানি গ্রহণের পর আগামী ২০ অক্টোবর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে সরকারি ডাকবাংলোতে ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা ঘটে। ৩ সেপ্টেম্বর সকাল ৮টায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে হেলিকপ্টারে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনায় ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউএনও ওয়াহিদার ভাই শেখ ফরিদ ঘোড়াঘাট থানায় মামলা করেন।

আরও পড়ুন: সাবেক ইউএনও ওয়াহিদা খানম হত্যাচেষ্টা মামলার রায় ৪ অক্টোবর

ওই মামলায় পুলিশ ও র‌্যাব বেশ কয়েকজনকে আটক করে। ১১ সেপ্টেম্বর রাতে বিরল উপজেলার বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে ও ঘোড়াঘাটের ইউএনওর বাসভবনের সাবেক কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়।

২০ সেপ্টেম্বর তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৭-এর বিচারক ইসমাইল হোসেনের এজলাসে উপস্থিত করা হলে তিনি দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২১ নভেম্বর দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমাম জাফর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিউলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আদালত সূত্রে জানা গেছে, দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে প্রথম থেকে মামলার কার্যক্রম পরিচালিত হয়েছে। কিন্তু শেষের দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতে হস্তান্তর করা হয়। সেখানেই গত ২৬ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানি হয়। মামলায় ৫৩ সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়। একমাত্র আসামি রবিউল হাইকোর্ট থেকে জামিনে আছেন। তবে তার উপস্থিতিতেই আদালতে বিচারকাজ হচ্ছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!