বাংলাদেশ

সাবেক ক্রিকেটারের রেস্তোরাঁ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

<![CDATA[

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণেতে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বহুতল ওই ভবনটিতে ভারতের সাবেক পেসার জহির খানের রেস্তোরাঁ রয়েছে।

অগ্নিকাণ্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়া নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)। ভিডিওটিতে বহুতল ভবনটির সবচেয়ে উঁচুতলা থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। যে তলায় আগুন লেগেছে, সেখানকার দেয়াল ফেটে ধোঁয়া বের হচ্ছে। কাচের মধ্যে দিয়ে ধোঁয়া বের হওয়ার পথ পাচ্ছে না।

কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট করে জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছায় দমকল বাহিনীর ৬টি ইউনিট। ফলে ভেতরে ধোঁয়া জমে বিপদ বাড়ছে বলে আশঙ্কা। এ ঘটনায় হতাহতের খবর এখনো জানা যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই হোটেলের কিছু কর্মী রাতে সেখানেই ঘুমান। তারা ভেতরেই আটকে পড়েছেন কি না, বোঝার চেষ্টা করছে পুলিশ এবং দমকল বাহিনী।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিমানবন্দরে ক্ষুব্ধ বাংলাদেশি সমর্থকরা

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন জাহির খান। ভারতের হয়ে ৯২টি টেস্ট, ২০০টি এক দিনের ম্যাচ এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাঁহাতি পেসার। টেস্টে তার সংগ্রহ ৩১১টি উইকেট।

এক দিনের ক্রিকেটে নিয়েছেন ২৮২টি উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে তার শিকার ১৭টি উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সাকিবকে বলিউড সুপারস্টার মনে করা হয়েছিল

আইপিএলে ২০১৭ সালে শেষবার খেলেছিলেন তিনি। এখন মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যুক্ত জাহির। তিনি অবসর নেয়ার পর ভারতীয় দলে বাঁহাতি পেসারের অভাব দেখা গেছে বারবার। ২০১৭ সালে অভিনেত্রী সাগরিকা ঘাটকেকে বিয়ে করেন জাহির। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!