বিনোদন

সার্বিয়াকে হারিয়ে ব্রাজিলের সঙ্গী সুইজারল্যান্ড

<![CDATA[

সার্বিয়াকে হারিয়ে ‘জি’ গ্রুপ থেকে নকআউট পর্বে উঠেছে সুইজারল্যান্ড। ব্রাজিলের নকআউট নিশ্চিত হয়েছিল দুই ম্যাচ পরই। সুইজারল্যান্ড-সার্বিয়ার ম্যাচটি শেষ হয়েছে ৩-২ গোলে।

শুক্রবার (২ ডিসেম্বর) কাতারের ৯৭৪ স্টেডিয়ামে অর্ধ মিনিটের ভেতরেই কয়েকবার গোলের চেষ্টা চালায় সুইজারল্যান্ড। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন সার্বিয়ার খেলোয়াড়রা। এভাবে সুইজারল্যান্ডের একের পর এক আক্রমণে বাড়তে থাকে ম্যাচের বয়স। কিন্তু গোলের মুখ দেখছিল না দলটি।

আরও পড়ুন: মেসিদের হারিয়ে নেইমারদের সঙ্গে খেলতে চায় অস্ট্রেলিয়া

২০ মিনিটের মাথায় ঠিকই গোল পায় সুইজারল্যান্ড। সার্বিয়ার ডি বক্সের ভেতর রদ্রিগেজের বুলেট গতির শটে বল পান ডি সো। তিনি পাস দেন দলের অন্যতম সেরা তারকা জারদান শাকিরিকে। বক্সের ডান প্রান্ত থেকে বাম পায়ের শটে জালের দেখা পান এই তারকা। এ নিয়ে সবশেষ তিন বিশ্বকাপেই গোলের মুখ দেখলেন শাকিরি।

৬ মিনিট পর ম্যাচে সমতা আনে সার্বিয়া। দুসান টেডিচের পাস ধরে ডি বক্সের ভেতর থেকে হেড নেন আলেক্সান্দার মিত্রোভিচ। তার নেয়া হেডে বল সুইসদের জালে প্রবেশ করে। এ নিয়ে জাতীয় দলের হয়ে শেষ ৭ ম্যাচে ৮ গোল করলেন মিত্রোভিচ। প্রায় দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সার্বিয়া। এবার গোল করেন দলপতি দুসান ভ্লাহোভিচ।

আরও পড়ুন: নেইমারকে নিয়ে মুখ খুললেন বাবা

বিরতির কিছুক্ষণ আগে সুইজারল্যান্ড ম্যাচের স্কোর লাইন করে ২-২। এবার গোল করেন ব্রিল এম্বোলো। বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় সুইসরা। ভারগাসের পাস থেকে এ গোলটি করেন রেমো ফ্রেউলার। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!