খেলা

সিটি আইটি মেগা ফেয়ার-২০২২ শুরু বৃহস্পতিবার

<![CDATA[

সবশেষ সংস্করণের অত্যাধুনিক কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে রাজধানীতে ১০ দিনব্যাপী সিটি আইটি মেগা ফেয়ার-২০২২ শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের বৃহত্তম এই প্রযুক্তি মেলা চলবে।

‘প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে’ স্লোগানে মেলায় অংশ নিচ্ছে আসুস, ডেল, এইচপিসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ড। এ ছাড়া যেকোনো পণ্য কিনলেই থাকছে আকর্ষণীয় অর্থছাড় ও পুরস্কার।

এ বিষয়ে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আইডিবি ভবনে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য গেমিং কম্পিটিশন আয়োজন করা হবে। সেই সঙ্গে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে।

এ ছাড়া মেট্রোরেল চালুর কারণে এবারের মেলায় ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা অনেক বাড়বে বলে আশা করছেন সিটি আইটি মেগা ফেয়ার-২০২২-এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া।

আরও পড়ুন: পাঁচ দিনের রিহ্যাব ফেয়ার শেষ

তিনি জানান, এবারের ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২২’ মেলায় স্পন্সর প্রতিষ্ঠান আসুস, ডেল, গিগাবাইট, এইচপি, লেনেভো এবং লজিটেকের প্যাভিলন থাকবে। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন ছাড়াও পার্টিসিপেন্ট হিসেবে স্টল থাকছে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান স্টারগেট কমিউনিকেশন লিমিটেড, সিকিউরিটি ডিভাইস শিমো, কনসালটেন্সি ফার্ম এএইচজেড অ্যাসোসিয়েট এবং বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার বিশ্বমানের দোয়েল ল্যাপটপ।

লেনেভো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রিজিওনাল চ্যানেল ম্যানেজার (বাংলাদেশ) হাসান রিয়াজ জিতু বলেন, লেনেভো ব্র্যান্ডের সবশেষ সংস্করণের ল্যাপটপসহ অন্যান্য পণ্য মেলায় প্রদর্শন করা হবে। ক্রেতাদের জন্য প্রতিটি পণ্যেই আর্থিক ছাড় ও পুরস্কার রয়েছে।

গিগাবাইট টেকনোলজি কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘আমাদের শোরুম থেকে একটি র‌্যাম কিনলেও ক্রেতারা আকর্ষণীয় পুরস্কার পাবেন। এ ছাড়াও ক্রেতাদের পাশাপাশি বিক্রয় প্রতিনিধিদের উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। মেলা শেষে সেরা বিক্রয় প্রতিনিধিকে পুরস্কৃত করা হবে।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!