খেলা

সিদ্ধার্থ-কিয়ারা ভক্তদের জন্য সুখবর

<![CDATA[

বলিউডের বাতাসে সিদ্ধার্থ আর কিয়ারার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরে। তবে সব জল্পনা কল্পনাকে পেছনে ঠেলে এবার সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা জুটি।

যদিও এর আগে গুঞ্জন উঠেছিল ২০২৩ সালের এপ্রিলে তাদের বিয়ে। তবে সে পর্যন্ত ধৈর্য রাখতে পারছেন না এই দুই সুপার স্টার। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখও পাকা হয়ে গেছে। 

রূপালি পর্দার ‘শেহশাহ’ জুটি বাস্তবেও তারকা দম্পতি হতে চলেছেন এ বছরের ডিসেম্বরেই। আর তাই সাধারণভাবেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছে সিদ্ধার্থের নাম।

আরও পড়ুন: ডেঙ্গুজ্বরে ৭ দিনের বিরতির পর কাজে ফিরলেন সালমান খান

বিয়ের আয়োজনে এখন ব্যস্ত সময় পার করছে এ দুই তারকার পরিবার। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি সিদ্ধার্থ-কিয়ারা।

গত বছর ডিসেম্বরে  ভিকি-ক্যাটরিনার পর এপ্রিলে রণবীর-আলিয়ার বিয়ে দেখেছে ভক্তরা। তাই ডিসেম্বরে তাদের দুইজনের চার হাত এক হলে বলিউডের আরেকটি বিয়ে দেখতে পাবে ভক্তরা। সেই সঙ্গে বলিপাড়ায় বাড়বে তারকা দম্পতির সংখ্যাও।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!