সিয়ামের ক্লাবে যাবে পরীমনির ছেলে!
<![CDATA[
রুপালি পর্দা কাঁপাতে ফুটবলকে সঙ্গে নিয়ে আসছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়ক সিয়াম আর শরিফুল রাজ। ফুটবলের প্রেমে তারা এতটাই মজেছেন যে ভবিষ্যতে নিজের ছেলেকেও একজন খেলোয়াড় বানাতে পারেন এই দুই সুপারস্টার।
স্বাধীন বাংলার ফুটবল দলকে ঘিরে নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় দুটি চরিত্রে দেখা যাবে নায়ক সিয়াম ও রাজকে। মুক্তিযোদ্ধার প্রেক্ষাপট একাত্তর, ফুটবল আর ভালোবাসার কাহিনীকে উপজীব্য করে সিনেমার গল্প এগিয়ে যাবে সামনের দিকে।
সেই সিনেমা প্রসঙ্গেই সম্প্রতি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন সিনেমাটির পরিচালক আর অভিনয়শিল্পীরা। ৪ বছর ধরে শ্রম দিয়ে পরিচালক রায়হান রাফি তৈরি করেছেন এই ছবিটি।
এই ছবিটি করতে গিয়ে কখনও নিজের ছেলেকে খেলোয়াড় হিসেবে দেখতে ইচ্ছা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সিয়াম বলেন, ছেলেকে শুধু খেলোয়ার না তিনি একটি স্পোর্টস ক্লাবও তৈরি করতে চান খেলাকে ভালোবেসে।
আরও পড়ুন: আদর আজাদে মুগ্ধ দর্শক!
সিয়ামের এমন উত্তরে শরিফুল রাজও সায় দেন এবং বলেন, ভবিষ্যতে নির্মিত ওই ক্লাবেই তার আর পরীমনির ছেলে নিয়মিত যাবে দক্ষ খেলোয়াড় হয়ে গড়ে উঠতে।
পরিচালক রায়হান রাফি মুক্তি প্রতীক্ষিত এই সিনেমাটি নিয়েও ভীষণ আশাবাদী। কেননা ছবিটি মুক্তির পরপরই শুরু হয়ে যাবে ফুটবল বিশ্বকাপের আমেজ। তাই আগামী ২৮ অক্টোবর মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি একই সঙ্গে জুড়ে দিতে পারে স্পোর্টস আর বিনোদন জগৎকে।
]]>




