সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা
<![CDATA[
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। মঙ্গলবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
একের পর এক জয় উদ্যাপন এখন সিলেট স্ট্রাইকার্সের ডাগআউটে নিয়মিত দৃশ্য। টানা পাঁচ ম্যাচ জয়ের পর এবার দ্বিতীয় হ্যাটট্রিক জয়ের অপেক্ষায় মাশরাফী বিন মোর্ত্তজার দল। অন্যদিকে, হারের হ্যাটট্রিকের পর সবশেষ ম্যাচে জয়ে ফেরা কুমিল্লা চাইবে ধারাবাহিকতা ধরে রাখতে।
বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে জয় দিয়ে শুরু করে সিলেট। এরপর একে একে ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে সবগুলো দেখায় জয় পেয়েছে মাশরাফীর দল। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।
হ্যাটট্রিক হারের পরে চতুর্থ ম্যাচে এসে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপ্রতিরোধ্য সিলেটের বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলে টিকে থাকা সহজ হবে মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যদের।
আরও পড়ুন: তামিমের অর্ধশতকে আসরের প্রথম জয় খুলনার
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, আকবর আলি, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রুবেল হোসেন ও শরিফউল্লাহ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, আবু হায়দার রনি, তানভির ইসলাম, মুকিদুল ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, খুশদিল শাহ ও জনসন চার্লস।
]]>




