সিলেটে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
<![CDATA[
সিলেটে জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকের নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকিরসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতারা বক্তব্য দেন।
আরও পড়ুন: নীলফামারীতে সামাজিক সম্প্রীতি সমাবেশ
সমাবেশে বক্তারা বলেন, ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বাংলাদেশে যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকাতে হবে।’
]]>




