খেলা

সীমান্তে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল কৃষকের

<![CDATA[

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তে বন্যহাতির তাণ্ডবে নবিজল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার তাওয়াকুচা টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নবিজল ওই এলাকার সামেদ আলী ওরফে সামু শেখের ছেলে।

বনবিভাগ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বন্যহাতির একটি দল ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা টিলাপাড়া এলাকায় ধান খাওয়ার জন্য জমিতে নামে।

বিষয়টি টের পেয়ে স্থানীয় কৃষকরা নিজেদের ফসল রক্ষায় মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে যান। এ সময় পটকা ও মশাল নিয়ে হাতি তাড়াতে গেলে হাতির দল উল্টো কৃষকদের ধাওয়া করে। এতে দৌড়ে পালানোর সময় কৃষক নবিজল মাটিতে পড়ে যান।

আরও পড়ুন: শেরপুরে সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

এ সময় একটি বন্যহাতির পায়ে পিষ্ট হন তিনি। পরে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান নবিজল।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া সময় সংবাদকে মোবাইল ফোনে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সহকারী বনসংরক্ষক (প্রবি) ও রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুর ইসলাম বলেন, তাওয়াকুচা এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন বলে জানতে পেরেছি। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বন বিভাগের পক্ষ থেকে ওই পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!