খেলা

সীমান্তে যাত্রীর শরীরে ২০ সোনার বার

<![CDATA[

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তে ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ২০টি সোনার বার জব্দ করা হয়েছে। এ সময় হৃদয় নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোলের পুটখালী চরের মাঠ এলাকা থেকে ওই যুবককে সোনার বারসহ আটক করা হয়।

আটক হৃদয় বেনাপোলের কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর আহম্মেদ জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। একপর্যায়ে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়।

আরও পড়ুন: বিমানের ওয়াশরুমে মিলল ৪০ সোনার বার

পরে তার শরীর তল্লাশি করে ৩৩৩ গ্রাম ওজনের ২০টি সোনার বার পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ নিয়ে গত ৬ মাসে ১৪ কেজি স্বর্ণসহ ১১ পাচারকারীকে আটক করা হয়েছে বলেও জানান বিজিবির অধিনায়ক।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!