বিনোদন

সুইমিংপুলে পর্যটক শিশুর মৃত্যু

<![CDATA[

কক্সবাজারের উখিয়ায় ইনানীর রয়েল টিউলিপ সি-পার্ল রিসোর্টের সুইমিংপুলে গোসলে নেমে মারিয়া চৌধুরী (৭) নামে এক পর্যটক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার ওই রিসোর্টে এ ঘটনা ঘটে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. অলিউর রহমান এ তথ্য জানান।

মৃত শিশু মারিয়া চৌধুরী চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এলাকার মুজিবুর রহমান চৌধুরীর মেয়ে।

আরও পড়ুন: প্রতিমা বিসর্জনে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

নিহতের স্বজন ও হোটেল কর্তৃপক্ষের বরাতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান বলেন, শুক্রবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে যান মুজিবুর রহমান। পরে তারা উখিয়ার ইনানীর রয়েল টিউলিপ সি-পার্ল রিসোর্টে উঠেন। বিকেলে মুজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা রয়েল টিউলিপ সি-পার্ল রিসোর্টের সুইমিংপুলে গোসলে নামেন। এ সময় তার মেয়ে শিশু মারিয়া চৌধুরী ও স্ত্রী সাবিনা ইয়াসমিন চৌধুরী রুমি সুইমিংপুলের পাড়ে বসেছিলেন।

আরও পড়ুন: কুড়িগ্রামে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

তিনি বলেন, একপর্যায়ে শিশু মারিয়া চৌধুরী মায়ের অগোচরে সুইমিংপুলে নেমে যায়। পরে শিশুটিকে পানিতে ভাসতে দেখে স্বজন ও রিসোর্টের কর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিপন চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যায় এক পর্যটক শিশুকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হয়। এ সময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুর মৃতদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!