বাংলাদেশ

সুনীল ছেত্রীর আত্মজীবনী নিয়ে প্রামাণ্য চিত্র প্রকাশ করল ফিফা

<![CDATA[

ভারতের সর্বকালের সেরা ফুটবলার সুনীল ছেত্রীর আত্মজীবনী নিয়ে প্রামাণ্য চিত্র প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। তাকে নিয়ে বানানো তিন পর্বে প্রথমটি মুক্তি পেয়েছে ফিফা প্লাস ওয়েবসাইট ও ফিফা প্লাসের অ্যাপে।

ফিফা তাদের এক বিবৃতিতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রোনালদো, মেসি ও সুনীলের একটি ছবি যুক্ত করে ভারতীয় তারকাকে নিয়ে বানানো প্রামাণ্য চিত্র প্রকাশের বিষয়টি নিশ্চিত করে।

সংস্থাটি ফুটবলপ্রেমীদের উদ্দেশে বিবৃতিতে জানায়, আপনারা সবাই, মেসি ও রোনালদো সম্পর্কে জানেন। এখন জানবেন বর্তমানে সক্রিয় ফুটবলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোল স্কোরার সুনীল ছেত্রী সম্পর্কে। তার আত্মজীবনী নিয়ে বানানো প্রামাণ্য চিত্রটি দেখা যাবে ফিফা প্লাস ওয়েবসাইট ও ফিফার প্লাসের অ্যাপে।

আরও পড়ুন: অনিশ্চিত মেসি, একাদশে বড় রদবদল আসছে

ভারতের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সুনীলের পদচারণা ২০০৫ সালে। গত দেড় যুগ ধরে তিনি ভারতকে দিয়েছেন উজাড় করে। নিজের পারফরম্যান্স ঝলকে নজর কেড়ে এ স্ট্রাইকার দক্ষিণ এশিয়া থেকে প্রথম ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন ইউরোপের শীর্ষ প্রতিযোগিতামূলক কোনো লিগের ক্লাবে। আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে এখন পর্যন্ত ১৩১ ম্যাচ খেলে সুনীল করেছেন ৮৪টি গোল।

আর তাতে তিনি জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরা গোল স্কোরারের তালিকার পাঁচে। বর্তমান সক্রিয় ফুটবলারদের মধ্যে অবশ্য তার আগে আছে কেবল বর্তমান ফুটবল বিশ্বের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ১৬৩ ম্যাচে মেসির গোল সংখ্যা ৮৮টি। অন্যদিকে ১৯০ ম্যাচে ১১৭ গোল করে সর্বকালের সেরা গোল স্কোরার পর্তুগিজ তারকা রোনালদো।

সে তুলনায় সুনীল পিছিয়ে থাকলেও ভারতের ফুটবল ইতিহাসে অবশ্য তিনিই সর্বোচ্চ গোল স্কোরার। আবার এ উপমহাদেশেও তার ধারের কাছে নেই অন্য ফুটবলাররা। গত দেড় যুগে প্রতিপক্ষের জালে একের পর এক বল জড়িয়ে তিনি ভারতকে তিনবার জিতিয়েছেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। এছাড়া এএফসি চ্যালেঞ্জ কাপ, নেহেরু কাপসহ ভারতকে একাধিক ট্রফি জেতাতে ভূমিকা রেখেছেন সুনীল।

আরও পড়ুন: ইউরোপে খেলার প্রস্তাব নিয়ে যা বললেন সাফজয়ী আঁখি

বর্তমানে তিনি দলটির অধিনায়কত্বের ভূমিকা পালন করছেন। ২০২১ সালের সাফে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তার নেতৃত্বে ভারত বাছাইপর্ব টপকে টিকিট পেয়েছে ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপে খেলার। সেরা অধিনায়ক, সেরা ফরোয়ার্ড, সর্বোচ্চ গোলস্কোরার, সবকিছু মিলিয়ে ভারতের সর্বকালের সেরা ফুটবলারে পরিণত হয়েছেন সুনীল।

ভারতের হয়ে ফুটবলে একের পর এক অবদান রেখে যাওয়া সুনীল দেশটির প্রতিবেশি রাষ্ট্র নেপালি বংশোদ্ভূত। তার মা ছিলেন নেপাল নারী ফুটবল দলের খেলোয়াড়। সে সুনীল  কীভাবে নেপালের হয়ে না খেলে প্রতিনিধিত্ব করছেন ভারতের হয়ে? কীভাবে তার ফুটবলে পদচারণা? তার পরিবার, স্ত্রী সন্তান সবকিছু নিয়েই মূলত ফিফার তৈরি এ প্রামাণ্য চিত্র। ভারতের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবল হয়ে ওঠা সুনীলের শিশুকাল থেকে বর্তমান সময়, তার প্রতিটি অর্জন, সফলতা-ব্যর্থতা সবকিছু তুলে ধরা হয়েছে এ প্রামাণ্য চিত্রে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!