খেলা

সুন্দরবনে চিংড়ি ঘের থেকে অজগর উদ্ধার

<![CDATA[

সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মারুফ হাওলাদারের চিংড়ি মাছের ঘের থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কাটাখালি টহলফাঁড়ির সংরক্ষিত বনে সাপটি অবমুক্ত করা হয়।

নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণেই বন থেকে খাদ্যের জন্য লোকালয়ে চলে আসছে বলে ধারণা বন বিভাগের। এ কারণে নিম্নচাপে পানি কমার সঙ্গে সঙ্গেই বাস্তুহারা বন্যপ্রাণী উদ্ধারে মাঠে নেমেছে বন বিভাগ। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে অজগরটিকে উদ্ধার করে বন বিভাগ।

বাঘবন্ধু সদস্য ও স্বেচ্ছাসেবক মারুফ হাওলাদার জানান, সাপটিকে মাছের ঘেরে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। এ সময় জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে বিষয়টি জানালে তিনি তার সদস্যদের নিয়ে এসে সাপটিকে ফরেস্ট অফিসে নিয়ে যায়। পরে বনে অবমুক্ত করেন বনরক্ষীরা।

আরও পড়ুন: সবজি ক্ষেত থেকে অজগর উদ্ধার

পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদীর জানান, সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাঘবন্ধু সদস্য ও স্বেচ্ছাসেবক মারুফ হাওলাদার তার মাছের ঘের থেকে অজগর সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বন কর্মকর্তা, কর্মচারী ও বন্যপ্রাণী সংরক্ষণ টিমের উপস্থিতিতে কাটাখালি টহলফাঁড়ির সংরক্ষিত বনে সাপটিকে অবমুক্ত করা হয়। সাপটি ৬ ফুট লম্বা ওজন ৩ কেজি বলে জানায় বনের এ কর্মকর্তা।

তিনি আরও জানান, সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায় খাদ্যের সন্ধানে অজগর সাপগুলো প্রায়ই লোকালয় চলে আসে। তাই বন্যপ্রাণীদের না মেরে বন বিভাগকে খবর দিলে আমরা দ্রুত উদ্ধারের করব। এ ছাড়া বন্যপ্রাণীর মাধ্যমে কারও ক্ষয়ক্ষতি হলে সরকারের পক্ষ থেকে বন বিভাগ সেই ক্ষতি পুষিয়ে দেয়ার চেষ্টা করবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!