সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলে উদ্ধার
<![CDATA[
মাছ ধরার সময় সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
শরণখোলা থানা পুলিশ তিনজন এবং মোংলা থানা পুলিশ ১১ জনকে উদ্ধার করে।
এর আগে ১৫ ডিসেম্বর বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বেড়ির খাল ও হরমল খালে জেলেবহর থেকে ১১ জনকে অপহরণ করে দস্যুরা। পরে জেলেপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে তারা।
শরণখোলা থানা পুলিশের অভিযানে উদ্ধার জেলেরা হলেন: হানিফ হাওলাদার (৪৮), সোহেল মল্লিক (২৮) ও আসাদুল শেখ (৩২)।
আরও পড়ুন: বান্দরবানে অস্ত্রের মুখে ২ যুবককে অপহরণ
মোংলা থানা পুলিশ যাদের উদ্ধার করেছে তারা হলেন: মো. আকরাম হোসেন (৪২), আনিচ শেখ (২২), মো. মিলন শেখ (২৩), মো. রফিকুল ইসলাম খান (৩৫), শুকুর আলী বেপারি (৩০), মো. মনির বেপারি (৩৬), মো. অলি শিকদার (৪৮), ও মো. বকতিয়ার বেপারী (৩৫)।
উদ্ধার জেলেদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল, মোংলা, মোরেলগঞ্জ, সদর এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।
আরও পড়ুন: টেকনাফে ৪ জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি রোহিঙ্গা সন্ত্রাসীদের
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, জেলেদের অপহরণের খবরে সুন্দরবনে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মোংলা ও শরণখোলা এলাকা থেকে ১১ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। বনদস্যুদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
]]>




